২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেম করছেন কেটি?

লুক কিরবির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন কেটি হোমস।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 04:59 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

হলিউডি অভিনেত্রী কেটি হোমস এখন অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন তার ‘ম্যানিয়া ডেইজ’ সিনেমার সহশিল্পী অভিনেতা লুক কিরবির সঙ্গে। হলিউডে এখন জোর গুজব, প্রেম করছেন তারা। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

কয়েক সপ্তাহে সহশিল্পী লুকের সঙ্গে কেটির ঘনিষ্ঠতা অনেক বেড়েছে। যা তাদের বন্ধুত্বকে নতুন রূপ দিয়েছে বলে মনে করছেন অনেকে।

‘ফিমেলফার্স্ট’ এক সূত্রের বরাতে জানিয়েছে, কেটি-লুক প্রতিদিন একসঙ্গে সময় কাটাচ্ছেন এবং আরও বেশি ঘনিষ্ঠ হচ্ছেন। তারা একসঙ্গে সিনেমাতে কাজ করছেন এবং সপ্তাহের প্রায় সাতদিনই একসঙ্গে সময় কাটাচ্ছেন।

এদিকে প্রেমিকা আন্ড্রেয়া সুরুব্বির সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্কের টানাপড়েনের মধ্যে রয়েছেন লুক। এমন অবস্থায় কেটির সঙ্গে বন্ধুত্ব আরও গভীর হচ্ছে তার।

সূত্রটি আরও জানিয়েছে, লুক বর্তমানে আন্ড্রেয়ার সঙ্গে তার সম্পর্কের মূল সমস্যাটি বের করার চেষ্টা করছেন। তিনি এখনও জানেন না কী করা উচিত। কেটি তার বন্ধু হয়ে থাকতে চাইছেন, এমন সময়ে তিনি যে কোনো মানুষের পাশে এভাবেই দাঁড়াতেন। কিন্তু তারা যত বেশি সময় একসঙ্গে কাটাচ্ছেন, কেটি ততই যেন তার প্রেমে পড়ে যাচ্ছেন। এমনকি কেটি দুষ্টুমির ছলে লুককে তার ‘মিস্টার রাইট’ এর খেতাবও দিয়েছেন।