২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টুডিও কনসার্টে আইয়ুব বাচ্চু

ঈদ উপলক্ষে আয়োজিত ক্লাব এশিয়া লাইভ স্টুডিও কনসার্টে অংশ নিচ্ছেন আইয়ুব বাচ্চু ও তাঁর ব্যান্ডদল এলআরবি।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 04:57 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

ঈদ উপলক্ষে আয়োজিত ক্লাব এশিয়া লাইভ স্টুডিও কনসার্টে অংশ নিচ্ছেন আইয়ুব বাচ্চু ও তাঁর ব্যান্ডদল এলআরবি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহরিয়ার ইসলাম।

লাইভ স্টুডিও কনসার্ট সম্পর্কে আইয়ুব বাচ্চু বলেন, “আমি স্টুডিও লাইভে খুব কম গাই। ব্যস্ততার কারণে গাওয়া হয়ে ওঠে না। এবার ঈদে আরটিভির স্টুডিও লাইভে গাইছি। অনুষ্ঠানে আমার পছন্দের গানের পাশাপাশি দর্শকদের অনুরোধের গানও গাইব। আড্ডা দেব। আশা করি অনুষ্ঠানটি দর্শক উপভোগ করবেন।”

এদিকে শাহরিয়ার জানিয়েছেন, “অনুষ্ঠানে তিনি তাঁর শ্রোতাপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। অনুষ্ঠানটি প্রচারিত হবে আরটিভিতে ঈদের চতুর্থ দিন সোমবার ১২ অগাস্ট রাত ১১টা ৪৫ মিনিটে।