২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নায়িকার চরিত্রে নিপুণ

নাটকে চলচ্চিত্র নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন নিপুণ

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 04:55 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

চলচ্চিত্রাভিনেত্রী নিপুণ একটি নাটকে সিনেমার নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। ‘তিনি একজন সৌভাগ্যবান’ নাটকে তিনি প্রথম বারের মতো মোশারফ করিমের বিপরীতে অভিনয় করেছেন। এটি রচনা করেছেন পলাশ মাহবুব ও পরিচালনা করেছেন হাসান মোরশেদ। এতে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন।

এ বিষয়ে নিপুণ বলেন, “নাটকটিতে আমাকে একজন ‘চিত্রনায়িকা’র ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। একজন গার্মেন্টস কর্মী কুইজে বিজয়ী হয়ে নায়িকার সঙ্গে ঘুরে বেড়ানো এবং ডিনার করার সুযোগ পাবেন। আমি সেই নায়িকার চরিত্রে অভিনয় করেছি।”

নিপুণ আরও বলেন, “চিত্রনায়িকার সঙ্গে সময় কাটাতে এসে ঘটবে নানা মজার ঘটনা। পর্দার নায়িকা আর বাস্তবের নায়িকার মধ্যে দেখা দেবে নানা অমিল।”

বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের চতুর্থ দিন, ১২ অগাস্ট সোমবার রাত ৯টা ২০ মিনিটে নাটকটি প্রচারিত হবে আরটিভিতে।