২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবার্টের নতুন প্রস্তাব

রাইলির সঙ্গে প্রেম করছেন না জানিয়ে নতুন করে বন্ধুত্বের প্রস্তাব নিয়ে ক্রিস্টেন স্টুয়ার্টের কাছে ফিরেছেন রবার্ট প্যাটিনসন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2013, 04:52 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

হলিউডি অভিনেতা রবার্ট প্যাটিনসন তার সাবেক প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টকে নতুন করে বন্ধুত্বের আহ্বান জানিয়ে বলেছেন, ক্রিস্টেনের কোনো বান্ধবীর সঙ্গে প্রেম করবেন না তিনি। খবর ব্যাং শোবিজের।

বিচ্ছেদের পর প্রথমবারের মতো ৪ অগাস্ট রোববার ক্রিস্টেনের বাড়িতে যান রবার্ট। সেদিন রবার্ট ক্রিস্টেনকে জানান, ক্রিস্টেনের বান্ধবী রাইলির সঙ্গে প্রেম করছেন না তিনি। রবার্ট আরও জানান, ক্রিস্টেনের সঙ্গে নতুন করে বন্ধুত্ব করতে আগ্রহী তিনি।

এদিকে ক্রিস্টেনের ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, সেদিন রবার্টের সঙ্গে কাটানো সময় বেশ উপভোগ করেছেন ক্রিস্টেন। তবে আপাতত প্রেমের সম্পর্কে ফিরে যাওয়ার মতো অবস্থা নেই তাদের, আর তাই বর্তমানে তারা স্রেফ বন্ধু হয়েই থাকতে চাইছেন।

এক সূত্র জানিয়েছে, রবার্ট মূলত ক্রিস্টেনের বাড়ি থেকে তার জিনিসপত্র আনতে গিয়েছিলেন, কিন্তু সেইসঙ্গে তিনি ক্রিস্টেনকে দেখতেও চেয়েছিলেন।

সূত্রটি আরও জানিয়েছে, রবার্ট ক্রিস্টেনের বাড়িতে বেশ কিছুক্ষণ কাটিয়েছেন এবং তারা দুজনেই বিষয়টি খুব উপভোগ করেছেন। তবে সবকিছুর পরেও তারা দুজন খুবই দুঃখ পেয়েছিলেন, কারণ তারা এখনও একে অপরকে ভালোবাসেন। তবে আগের অবস্থানে ফিরে যাওয়া এতটা সহজ হবে না তাদের জন্য; কারণ একসঙ্গে থেকে তাদের মধ্যে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে।