২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বদলাননি জেনিফার

অস্কারপ্রাপ্তি জেনিফার লরেন্সকে বদলাতে পারেনি বলে মনে করেন লিয়াম হেমসওর্থ।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 05:55 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

হলিউডি অভিনেতা লিয়াম হেমসওর্থ মনে করেন অ্যকাডেমি অ্যাওয়ার্ড জয়ের পর একটুও বদলাননি অভিনেত্রী জেনিফার লরেন্স। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

কন্টাক্টমিউজিকের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, অস্কার জয় এবং জনপ্রিয়তা জেনিফারের জীবনে কোনো প্রভাব ফেলতে পারেনি। লিয়াম জানান, আগে যেমন ছিলেন জেনিফার, এখনও ঠিক তেমনটাই আছেন।

টেলিভিশন শো ‘গুড মর্নিং আমেরিকা’তে হেমসওর্থ বলেন, “জেনিফার যে অস্কারজয়ী একজন অভিনেত্রী সেটা কেউ বুঝতেই পারবে না। তিনি সত্যিই অসাধারণ। তিনি যেমন ছিলেন এখনও ঠিক তেমনটাই আছেন।”

২৩ বছর বয়সী ওই অভিনেতা আরও বলেন, “আমি প্রথম যখন তাকে দেখি এবং তার সঙ্গে কাজ করি তখন তিনি অনেক প্রাণচঞ্চল একজন মানুষ ছিলেন। আর এখনও ঠিক তেমনটাই আছেন।”