২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইফতার নিয়ে মুখোমুখি শাহরুখ-অক্ষয়

শাহরুখ খান এবং অক্ষয় কুমারের ইফতার পার্টি ৭ অগাস্ট।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 06:00 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

বলিউডি সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘ওয়ান্স আপন-এ টাইম ইন মুম্বাই দুবারা’র দুই কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা শাহরুখ খান এবং অক্ষয় কুমার আয়োজিত ইফতার মাহফিল একই দিন অনুষ্ঠিত হচ্ছে। ৭ অগাস্টের ওই দুই ইফতার পার্টি নিয়ে তাই এখন মুখোমুখি অবস্থানে আছেন তারা। খবর মিড ডের।

শুরুতে নির্মাতারা একই দিনে সিনেমা দুটি মুক্তির তারিখ ধার্য করেন। তবে পরবর্তীতে তা পরিবর্তন করা হয়। এবার দুটি সিনেমার অভিনেতা একই দিন ইফতারের আয়োজন করেছেন। মিলান লুথরিয়া প্রথমে শুধুমাত্র সিনেমাটির অভিনয় শিল্পী এবং ক্রু নিয়ে ইফতারের আয়োজন করলেও শাহরুখ তার বান্দ্রার বাড়িতে বেশ বড়সড় একটি পার্টির আয়োজন করেন ৭ তারিখেই।

এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, “শাহরুখ এবং প্রযোজক একতা কাপুর বক্সঅফিসের সংঘর্ষ এড়িয়ে গেলেও এত জলদি হাল ছাড়ছেন না বলে মনে হয়। তারা ইফতার পার্টির মধ্য দিয়ে তাদের সিনেমা প্রচারণার আয়োজন করেছেন ‘ওয়ান্স আপন-এ টাইম ইন মুম্বাই দুবারা’র সঙ্গেই।”