২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলস ও লোভী ব্রুস!

ব্রুস উইলিসকে অলস ও লোভী  বলেছেন সিলভেস্টার স্ট্যালন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 04:27 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

‘দ্য এক্সপ্যানডেবলস থ্রি’ সিনেমার কাজ ছেড়ে দেওয়ায় সহ-অভিনেতা ব্রুস উইলিসকে ‘লোভী এবং অলস’ বলে অভিহিত করেছেন হলিউডি অভিনেতা সিলভেস্টার স্ট্যালন। খবর ব্যাং শোবিজের।

অ্যাকশন সিনেমা সিরিজ ‘দ্য এক্সপ্যানডেবলস’-এর প্রথম দুটি পর্বে অভিনয় করলেও সিনেমাটির নতুন পর্বে কাজ করবেন না ব্রুস। আর তার জায়গা নিয়েছেন অভিনেতা হ্যারিসন ফোর্ড।

এ বিষয়ে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে ৬ অগাস্ট স্টালন তার টুইটারে লেখেন, “উইলিস চলে গেল...হ্যারিসন ফোর্ড এল!!!! চমৎকার খবর!!!! এটা শোনার জন্য এত বছর ধরে অপেক্ষা করছিলাম।”

স্ট্যালোন আরও লেখেন, “লোভী এবং অলস......ক্যারিয়ারের ব্যর্থতা ডেকে আনার জন্য একদম নিশ্চিত ফর্মুলা।”

স্ট্যালনের প্রতিনিধি হাফিংটন পোস্টকে নিশ্চিত করেন টুইটটি স্টালনের নিজের করা। কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্ট্যালন।

এদিকে সিনেমাটির প্রযোজক স্ট্যালন মার্চ মাসে জানিয়েছিলেন ‘দ্য এক্সপ্যান্ডেবলস’-এর এবারের পর্বে কয়েকজন যুবক কলাকুশলী নিতে চান তিনি। আর তাই এবার পুরনো শিল্পীদের সঙ্গে যুক্ত হবেন জ্যাকি চ্যান, হুইজলি স্নাইপস, মেল গিবসন এবং মিলা জাভোভিচের মতো অভিনেতা-অভিনেত্রী।

‘দ্য এক্সপ্যানডেবলস থ্রি’ সিনেমাটির কাজ শুরু হবে অগাস্টের শেষে।