চ্যালেঞ্জিং চরিত্র ডায়না
‘প্রিন্সেস ডায়না’ তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র বলে দাবি করেছেন নাওমি ওয়াটস।
প্রিন্সেস ডায়নার বায়োপিকে নাম ভূমিকার অভিনেত্রী নাওমি ওয়াটসের মতে প্রিন্স চার্লসের সঙ্গে বিচ্ছেদের পরও ডায়নার রোমান্সের বিষয় ফুটিয়ে তোলা ছিল চ্যালেঞ্জিং কাজ। খবর এশিয়ান নিউজ সার্ভিসের।
নাওমির মতে, ডায়নার মতো জনপ্রিয় একজন ব্যক্তিত্বের জীবনীকে সকলের সামনে তুলে ধরা খুবই স্পর্শকাতর বিষয়। তবে এই চ্যালেঞ্জের বিষয়টিই তাকে সিনেমাটিতে অভিনয় করতে অনুপ্রাণিত করেছে।
