২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক গানে তিন কণ্ঠ

ঈদের অনুষ্ঠানে একসঙ্গে গান গেয়েছেন তারিন, ঈশিতা ও শাওন

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 04:38 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

তারিন, ঈশিতা ও মেহের আফরোজ শাওন আড্ডা দিলেন ও একসঙ্গে গান গাইলেন ‘শুধুই আড্ডা’ অনুষ্ঠানের ঈদ স্পেশাল পর্বে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ফারহানা নিশো।

এ বিষয়ে অনুষ্ঠানটির প্রযোজক পলাশ মাহবুব গ্লিটজকে বলেন, “তারিন, ঈশিতা ও শাওন তিনজনই নতুন কুঁড়ির সাবেক চ্যাম্পিয়ন। তারা তিনজন প্রাণবন্ত আড্ডা দিয়েছেন আমাদের অনুষ্ঠানে। শুধু আড্ডা নয়, অনুষ্ঠানে তিনজন মিলে একটি গানও গেয়েছেন। পাশাপাশি গেয়েছেন আলাদা আলাদা গান।”

পলাশ জানান, বিশেষ এই অনুষ্ঠান দুই পর্বে প্রচারিত হবে ঈদের তৃতীয় ও চতুর্থ দিন রাত ৮টা ৫০ মিনিটে বৈশাখীটিভিতে।