২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার্লির বাড়িতে পর্নো তারকা

সাবেক প্রেমিকা পর্নো তারকা ক্রিস্টিনার সঙ্গে এক বাড়িতে বসবাস করছেন চার্লি শিন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 02:32 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

হলিউডি অভিনেতা চার্লি শিন এবার পর্নো তারকা ক্রিস্টিনা ওয়ালশের সঙ্গে এক বাড়িতে বসবাস করছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

এর আগে ২০১০ সালে এই পর্নো তারকা একবার চার্লির বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ এনেছিলেন।

রাডারঅনলাইন জানিয়েছে, পুরনো সবকিছু ভুলে ২৫ বছর বয়সী এই পর্নো অভিনেত্রীকে নিয়ে বর্তমানে নিজের লস এঞ্জেলেসের বাড়িতে বসবাস করছেন চার্লি।

এক সূত্র জানিয়েছে, চার্লি কখনও পুরনো কথা মনে পুষে রাখেন না এবং বর্তমানকে নিয়ে বাঁচতে পছন্দ করেন। তাই তিনি তার সাবেক প্রেমিকার সঙ্গে এক বাড়িতে উঠেছেন। ক্রিস্টিনা প্রায় তিন সপ্তাহ আগে চার্লির বাড়িতে এসেছেন।

সূত্রটি আরও জানায়, চার্লি এখন আগের চেয়ে আরও বেশি পার্টি করছেন। ক্রিস্টিনার সঙ্গে তার এই একটি বিষয়ে সবচেয়ে বেশি মিল রয়েছে। তারা এমন ভাব করছেন যেন তাদের মধ্যে আগে কোনো সমস্যাই হয়নি।

২০১০ সালে ক্রিস্টিনা চার্লির বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে মাতলামি করেছেন। নিউ ইয়র্কে তারা যে হোটেলে উঠেছিলেন সেই হোটেল কক্ষের জিনিসপত্র ভেঙে শেষ পর্যন্ত ক্রিস্টিনার দিকে একটি ল্যাম্প ছুড়ে মারেন চার্লি।