২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ক্যাটকে হটিয়ে দীপিকা

ক্যাটরিনা কাইফকে হটিয়ে, পরবর্তী সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 05:38 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

ইমতিয়াজ আলি তার সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে প্রথমে ক্যাটরিনা কাইফকে বেছে নিলেও পরে তাকে হটিয়ে স্থান করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার সাফল্যের পর, টিনসেলে আলোচিত জুটির তালিকায় শীর্ষে উঠে এসেছেন রণবীর-দীপিকা। আর তাদের জনপ্রিয়তার কথা চিন্তা করেই রণবীরের বিপরীতে দীপিকাকে বেছে নিয়েছেন পরিচালক।

প্রথমে সিনেমাটিতে রণবীরের বর্তমান প্রেমিকা ক্যাটের অভিনয় করার কথা থাকলেও সাবেক প্রেমিকা দীপিকাকেই বেশি পছন্দ পরিচালক ইমতিয়াজের। আর রণবীরও তার সিদ্ধান্তটি সানন্দে মেনে নিয়েছেন।

কিছুদিন আগেই ফারাহ খানের নির্মিতব্য ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় শাহরুখের বিপরীতে ক্যাটরিনাকে হটিয়ে স্থান করে নেন দীপিকা পাড়ুকোন।