২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবং তারপর

রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটক ‘এবং তারপর’।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 05:02 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

রাবেয়া খাতুনের গল্প থেকে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘এবং তারপর’। আহমেদ শাহাবুদ্দীনের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন মাজহারুল ইসলাম। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, তানিয়া আহমেদ, ডলি জহুর প্রমুখ।

পরিচালক মাজহারুল ইসলাম গ্লিটজকে জানান, গল্পের চরিত্র শ্রাবন্তীকে ঘিরে নাটকের কাহিনি গড়ে তোলা হয়েছে। দুর্ঘটনায় স্বামী পল্লবের মৃত্যুর পর শ্রাবন্তী দুই সন্তান নিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে থাকে। মানুষের উৎপাত থেকে মুক্তি পেতে শাশুড়িকে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসেন। তবে নিঃসঙ্গতায় ভুগতে থাকেন শ্রাবন্তী। এ সময় তার সামনে এসে দাঁড়ায় বন্ধু আবীর। ক্রমেই তাদের সম্পর্ক মোড় নিতে অন্যদিকে।

পরিচালক জানান, নাটকটি ঈদের চতুর্থ দিন ৭:৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে।