২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ বছর পর অস্কারে পাকিস্তান

৫ দশকের দীর্ঘ বিরতির পর অস্কারে ‘বিদেশি ভাষার সেরা সিনেমা বিভাগে’ নিজেদের চলচ্চিত্র পাঠানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তান। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ২১টি সিনেমা থেকে অস্কারে পাঠানোর জন্য সাত সদস্যবিশিষ্ট এক নির্বাচক কমিটিও গঠন করেছে দেশটির সরকার।  খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 02:45 AM

Updated : 25 Apr 2022, 07:05 PM

পরিচালক হাম্মাদ খান এ বিষয়ে বলেন, “পাকিস্তান ৫০ বছর অস্কারে যেতে পারেনি। কারণ দেশটি এর চলচ্চিত্রকে কখনও মূল্যায়ন করেনি। তারা এতদিন তাদের সংস্কৃতিকে গুরুত্বই দেয়নি।”

হাম্মাদ আরও বলেন, “এত বছর ধরে দেশটির রাষ্ট্রযন্ত্র ব্যস্ত ছিল যুদ্ধ, সামরিক অভ্যূত্থান আর ধর্ম নিয়ে। সিনেমাকে সেখানকার নীতিনির্ধারকরা নি¤œমানের বিনোদনমাধ্যম হিসেবে দেখতেন এতদিন। একটি জাতির উন্নয়নের প্রশ্নে সিনেমার মতো একটি শক্তিশালী মাধ্যমের গুরুত্বকে এভাবে অবহেলা করা নিঃসন্দেহে তাদের নির্বুদ্ধিতার বড় প্রমাণ।” 

পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা হাম্মাদ পরিচিত তার সিনেমা ‘স্লাকিস্তান’ এর জন্য; ২০১০ সালের এই সিনেমা দেশটিতে প্রদর্শনের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তানের সেন্সর বোর্ড।

সর্বশেষ ১৯৫৬ এবং ১৯৬৩ সালে ‘জাগো, হুয়া সাভেরা’ এবং ‘ঘুংঘাট’ নামে দুটি পাকিস্তানি সিনেমা অস্কার মনোনয়ন পেয়েছিল। আখতার কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাভেরা’ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম সিনেমাগুলোর একটি; ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সিনেমাটিকে ধরা হয় অন্যতম মাইলফলক হিসেবে।