মৌসুমী সজলের নো এক্সিট
ঈদের জন্য নির্মিত নাটক ‘নো এক্সিট’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও সজল। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও পরিচালনা করেছেন নুজহাত আলভি আহমেদ।
নুজহাত আলভি জানিয়েছেন, ‘নো এক্সিট’ একটি রোমান্টিক-ফ্যান্টাসি-থ্রিলার ধরনের নাটক। এ নাটকে দেখা যাবে, সজল (জামান) বিজ্ঞাপন এজেন্সির মালিক। সে একজন প্লেবয়। বাসায় স্ত্রী রেখে অন্য মেয়ের সঙ্গে নিত্যনতুন সম্পর্ক তৈরি করে। কিন্তু তার জীবনে এক রহস্যময়ী মেয়ে হয়ে আসে মৌসুমী (তৃণা)। তার প্রতারণার জন্য তৃণা তাকে মেরে ফেলার পরিকল্পনা করে। এ কারণে অন্ধকার ঘরে হাত পা বেঁধে রাখে। সজল এখান থেকে মুক্তির উপায় খুঁজতে থাকে।
‘নো এক্সিট’ ঈদের দ্বিতীয় দিন আরটিভিতে রাত ৯ টা ২০ মিনিটে প্রচারিত হবে।
