বোর্ন সিরিজের নতুন পর্ব
অ্যাকশন থ্রিলার মুভি সিরিজ ‘বোর্ন’-এর পঞ্চম কিস্তি আসছে। নতুন এই সিনেমাতে প্রধান অভিনেতা হিসেবে ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা জেরেমি রেনার। খবর আইএমডিবির।
শার্লক হোমসখ্যাত চিত্রনাট্যকার অ্যান্থনি পেকহামের লেখা চিত্রনাট্য নিয়ে তৈরি হবে এবারের ‘বোর্ন’ সিনেমাটি। সিনেমার কাহিনি আবর্তিত হবে ২০১২ সালের ‘দ্য বোর্ন লিগেসি’ সিনেমাতে দেখানো ব্ল্যাক অপারেশন এজেন্ট অ্যারন ক্রসকে ঘিরে।
তবে অভিনেতা ম্যাট ডেমন, যিনি ‘বোর্ন’ সিরিজের প্রথম তিনটি সিনেমাতে অভিনয় করেছিলেন, তিনি এ বছরের শুরুতেই জানিয়েছেন যদি পরিচালক গ্রিনগ্রাস পরবর্তী সিনেমাটি পরিচালনা না করেন, তবে তিনি ‘বোর্ন’ সিরিজে আর কাজ করবেন না। ি গ্রনগ্রাস ‘বোর্ন’ সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় সিনেমা পরিচালনা করেছিলেন।
এবারের সিনেমাটি প্রযোজনার দায়িত্বে আছেন ফ্রাংক মার্শাল এবং ‘ক্যাপটিভ এন্টারটেইনমেন্ট’-এর বেন স্মিথ এবং জেফরি ওয়েইনার।
