২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ছয় জামাই

ছয় রকমের জামাই নিয়ে ছয়টি নাটক প্রচারিত হবে আরটিভিতে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 06:33 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

ঈদে ছয় রকমের জামাই নিয়ে ছয়টি ভিন্নভিন্ন নাটক প্রচারিত হতে যাচ্ছে আরটিভিতে। ছয় নাটকে ছয় জামাইয়ের ভূমিকায় অভিনয় করছেন জাহিদ হাসান, মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মীর সাব্বির ও আনিসুর রহমান মিলন।

এ বিষয়ে আরটিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ‘ফরেন জামাই’ রচনা করেছেন শাহ মো. নাইমুল করিম, পরিচালনা করেছেন সহিদ-উন-নবী। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নওশীন, মনিরা মিঠু প্রমুখ। একই নাট্যকার ও পরিচালকের ‘ঘরজামাই’ নাটকে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, বিন্দু, ফারুক আহমেদ প্রমুখ ।

‘উকিল জামাই’ ও ‘ডাক্তার জামাই’ লিখেছেন জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা করেছেন শামিম জামান। প্রথমটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, প্রসূন আজাদ প্রমুখ। অন্যটিতে অভিনয় করেছেন মোশারফ করিম, শামিম জামান প্রমুখ।

‘বোকা  জামাই’ রচনা ও পরিচালনা করেছেন ফজলুর রহমান। অভিনয় করেছেন মীর সাব্বির, সুমাইয়া শিমু প্রমুখ। ‘চতুর  জামাই’ রচনা করেছেন লিটু সাখায়াত। পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন মিলন, মৌটুসী, কে এস ফিরোজ প্রমুখ।

নাটকগুলো প্রচারিত হবে আরটিভিতে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত রাত ৭টা ১০ মিনিটে।