২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখকে রজনীকান্তের আশীর্বাদ

‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় লুঙ্গি নাচের জন্য রজনীকান্তের আশীর্বাদ পেলেন শাহরুখ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জুলফিকার সাব্বির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 03:38 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

বলিউডি অভিনেতা শাহরুখ খানকে এবার ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার গান ‘থালাইভার’-এ দেখা যাবে অভিনেত্রী দীপিকা পাড়–কোনকে সঙ্গে নিয়ে লুঙ্গি নাচের তালে নাচতে। দক্ষিণী তারকা রজনীকান্তের প্রতি সম্মান দেখাতে এই নাচের আয়োজন করেন শাহরুখ; ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, রজনীকান্তের আশীর্বাদধন্য হয়েই নাকি এমন উদ্যোগ গ্রহণ করেন তিনি।

এ বিষয়ে সূত্র জানায়, শাহরুখ রজনীকান্তের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নিয়েই ওই গানের শুটিং করেন। রজনীকান্তও খুশি হয়েই এ ব্যাপারে শাহরুখকে আশীর্বাদ করেছেন।

‘থালাইভার’ গানটিতে শাহরুখ ঠোঁট মেলাবেন র‌্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে। তামিল ভাষায় এই শব্দটির অর্থ মহান নেতা; দক্ষিণী দর্শকরা রজনীকান্তকে সম্মান জানিয়ে এই উপাধিতেই ডাকেন।

রোহিত শেঠি পরিচালিত অ্যাকশন-কমেডি ঘরানার ওই সিনেমা মুক্তি পাবে চলতি মাসের ৯ তারিখে।