আসিফের এক্স প্রেম
আসিফ আকবরের অ্যালবাম ‘এক্স প্রেম’ প্রকাশিত
আসিফ আকবরের ২৯তম একক অ্যালবাম ‘এক্স প্রেম’ মঙ্গলবার পাটুয়াটুলীর মুন কমপ্লেক্সে প্রকাশিত হয়েছে। এমআইবি প্রকাশিত অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অডিও প্রযোজকদের সংগঠন এমআইবির নেতৃবৃন্দ।
এ সময় অডিও প্রযোজক-পরিবেশক-দোকানি-কর্মচারীরা আসিফ আকবর এবং তার অ্যালবামে প্রত্যাবর্তনকে স্বাগত জানান করতালি দিয়ে। ৩০ জুলাই এই অনুষ্ঠানে আসিফের সঙ্গে উপস্থিত ছিলেন এমআইবির সহ-সভাপতি ও অনুপম রেকর্ডিংয়ের আনোয়ার হোসেন, মহাসচিব ও সিএমভির শেখ শাহেদ আলী পাপ্পু, যুগ্ম মহাসচিব ও সিডি চয়েজের জহিরুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক ও ঈগল মিউজিকের কচি আহম্মেদ, কোষাধ্যক্ষ ও সুরঞ্জলির কাইয়ুম খান, প্রচার সম্পাদক ও সিডি জোনের আবদুল্লাহ বুলু প্রমুখ।
অ্যালবামটি পরিবেশন করছে ১৮টি প্রতিষ্ঠান। মোবাইল ফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন থেকেও গানগুলো ডাউনলোড করা যাবে।
‘এক্স প্রেম’ অ্যালবামটিতে গান রয়েছে ১৪টি। গানগুলোর শিরোনাম ‘চাঁদবতী’, ‘বোকা প্রেমিক’, ‘প্রতিশোধ’, ‘মন ফেরানো গেল না’, ‘কার প্রেমে পড়বে’, ‘এক্স প্রেম’, ‘রংতুলি’, ‘শোনো কোনো একদিন’, ‘কী চাই তোমার’, ‘সাদা কালো প্রেম’, ‘অন্য যুবক’, ‘নেই ব্যবধান’, ‘পিছুটান’ ও ‘সখা’। এর মধ্যে ‘শোনো কোনো একদিন’ গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের। এটির কথা ও সুর সলিল চৌধুরীর। বাকি গানগুলোর কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী, প্রদীপ সাহা, রাজীব আহমেদ ও হাসান জান। সুর করেছেন আলতাফ সিদ্দিকী, মনোয়ার হোসেন টুটুল, বাউল লতিফ শাহ্, নাজির মাহমুদ, জাহিদ বাশার পংকজ ও রাজেশ।
