জগদীশের মৃত্যুতে শোকাহত বলিউড
অভিনেতা জগদীশ রাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডি তারকারা।
বলিউডি বর্ষীয়ান অভিনেতা জগদীশ রাজ ২৯ জুলাই ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে গোটা বলিউড। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
জগদীশের অসুস্থতার বিষয়ে তার জামাতা রাকেশ মালহোত্রা বলেন, “তিনি দুবছর ধরে অসুস্থ ছিলেন। তার ফুসফুসে সমস্যা ছিল। শ্বাসতন্ত্রের অসুস্থতার কারণে তিনি মারা যান।”
জগদীশের মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেছেন বলিউডি নির্মাতারা। পরিচালক রাহুল রাওয়াল টুইটারে পোস্ট করেন, “বলিউডি সিনেমাজগতের পুলিশ ইন্সপেক্টর ছিলেন জগদীশ রাজ। তিনি চলে গেছেন না ফেরার দেশে।”
চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত বলেন, “আমাদের মধ্যে আর জগদীশ রাজ নেই। টিনসেল হারাল একজন পুলিশ অফিসারকে।”
বালাজি টেলিফিল্মসের তনুজ গর্গ বলেন, “জগদীশের মৃত্যুর বিষয়টি কোনো টিভি চ্যানেল প্রচার করেনি। বিষয়টি সত্যিই দুঃখজনক।”
‘দিওয়ার’, ‘ডন’, ‘শক্তি’, ‘ইমান ধরম, ‘গোপিচান্দ জাসুস’, ‘সিলসিলা’ এবং ‘বেশরম’-এর মতো আলোচিত অনেক সিনেমায় অভিনয় করেছিলেন জগদীশ রাজ।
