নাখোশ ঋষি-নিতু
রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের অবকাশ যাপনের ছবি প্রকাশে বিরক্ত ঋষি কাপুর এবং নিতু।
বলিউডি অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের অবকাশ যাপনের ছবি প্রকাশে বিরক্তি প্রকাশ করেছেন রণবীরের বাবা-মা ঋষি কাপুর এবং নিতু। খবর জি মিডিয়া ব্যুরোর।
রণবীরের বাবা-মা ছেলের ব্যক্তিগত জীবন নিয়ে অন্যদের নাক গলানোকে মোটেও ভালো চোখে দেখছেন না। এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, “রণবীরের মা-বাবা কখনও তার ছেলের ব্যাপারে যে আলোচনা হচ্ছে সেগুলোকে ভালোভাবে মেনে নেননি। কারণ তারা মনে করেন এটি তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে।”
