অভিসারে বিপাশা
প্রিয়াঙ্কা চোপড়ার সাবেক প্রেমিক হারমান বাওয়েজার সঙ্গে গোয়ায় ছুটি কাটিয়ে ফিরেছেন বিপাশা বসু।
বলিউডি অভিনেত্রী বিপাশা বসু গোপনে প্রেম করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সাবেক প্রেমিক অভিনেতা হারমান বাওয়েজার সঙ্গে! সম্প্রতি গোয়াতে ছুটি কাটিয়ে ফিরেছেন ওই জুটি। খবর জি মিডিয়া ব্যুরোর।
এক মাস আগে গোয়ার একটি অভিজাত ভিলায় হারমানসহ ঘনিষ্ট বন্ধুদের নিয়ে নিজের জন্মদিন পালন করেন বিপাশা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিপাশার মা এবং বোনও হারমানকে খুবই পছন্দ করেছেন। নিজেদের মধ্যে সবকিছু গুছিয়ে আনলেও এখনও সম্পর্কের বিষয়টি কারও কাছে খোলাশা করেননি ওই জুটি।
