২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে কারিনা

টুইটারে যোগ দেওয়ার কথা ভাবছেন কারিনা কাপুর।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 05:36 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর এবার টুইটারে যোগ দেওয়ার কথা ভাবছেন। তার অভিনীত নতুন সিনেমার প্রচারের খাতিরে টুইটারে ভক্তদের সঙ্গে যোগাযোগ করার পর এবার নিজের একটি একাউন্ট খোলার কথা ভাবছেন তিনি। খবর জি মিডিয়া ব্যুরোর।

কারিনার নতুন সিনেমা ‘সত্যাগ্রহ’র প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইউটিভি মোশন পিকচারস’ সম্প্রতি টুইটারের মাধ্যমে সিনেমাটির প্রচারণা শুরু করে। আর তাই অন্যান্য কলাকুশলীর মতো কারিনাও তার ভক্তদের উদ্দেশে টুইট করেন।

ইউটিভির অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে ভক্তদের জন্য প্রশ্ন-উত্তরের ব্যবস্থা করা হয়। আর সেখানে কারিনা তার ভক্তদের প্রশ্নের জবাব দেন। ‘সত্যাগ্রহ’-র প্রচারণার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের অনেক কিছু তুলে ধরেন তিনি।

বলিউডি অন্য শিল্পীর মতো কারিনা সামাজিক যোগাযোগের কোনো মাধ্যমে উপস্থিত নন। ফেইসবুক কিংবা টুইটার কোনোখানেই নেই তার কোনো অ্যাকাউন্ট।

আর তাই ভবিষ্যতে টুইটারে যোগ দেওয়ার ইচ্ছা কারিনার আছে কি না এই প্রশ্নের জবাবে তিনি টুইট করেন, “হয়তো বা আজকের পরে আমি টুইটারে যোগ দেব। তবে এটা নির্ভর করবে মানুষ আমার সঙ্গে কতখানি ভালো ব্যবহার করবে, তার উপর।”