২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেলার পাশে ব্রসনান

নাইজেলা লওসনের সঙ্গে সময় কাটাচ্ছেন পিয়ার্স ব্রসনান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 05:25 PM

Updated : 26 Jul 2022, 03:03 PM

টিভি উপস্থাপক এবং সেলিব্রিটি শেফ নাইজেলা লওসন তার স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সময় কাটাচ্ছেন হলিউডি অভিনেতা পিয়ার্স ব্রসনানের সঙ্গে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

ডেইলি মিরর জানিয়েছে, ‘নাইজেলা বাইটস’-খ্যাত এই শেফকে সম্প্রতি একটি ইতালীয় রেস্তোরাঁয় ব্রসনানের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে।

এক সূত্র জানিয়েছে, নাইজেলা এবং পিয়ার্স দুজনকে খুব হাসিখুশি দেখাচ্ছিল। তারা গল্প করছিলেন। এটা ভালো করেই বোঝা যাচ্ছিল তারা দুজন একসঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন।

কিছুদিন আগে একটি রেস্তোরাঁয় নাইজেলাকে তার স্বামী আক্রমণ করেন এবং তার গলা চেপে ধরেন। পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটে।

এদিকে পিয়ারস সম্প্রতি হারিয়েছেন তার ৪১ বছর বয়সী কন্যাকে। ৬০ বছর বয়সী ওই অভিনেতার কন্যা দীর্ঘদিন ধরে ডিম্বাশয়ের ক্যান্সারে ভুগছিলেন।