২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোলির জন্য জেটবিমান

অ্যাঞ্জেলিনা জোলিকে প্রাইভেট জেট উপহার দিয়েছেন ব্র্যাড পিট।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 06:13 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

হলিউডি অভিনেতা ব্র্যাড পিট তার বাগদত্তা অ্যাঞ্জেলিনা জোলির জন্য একটি প্রাইভেট জেট কিনেছেন। দুজন দুই শহরে থাকা সত্তে¡ও তারা যেন একে অপরের সঙ্গে নিয়মিত দেখা করতে পারেন, তাই এই ব্যবস্থা। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

পিট বর্তমানে লন্ডনে ব্যস্ত রয়েছেন তার সিনেমা ‘ফিউরি’র শুটিং নিয়ে। আর এদিকে জোলি হাওয়াইতে যুদ্ধবিষয়ক সিনেমা ‘আনব্রোকেন’ নির্মাণে ব্যস্ত।

ফিমেলফার্স্ট ইউকে এক সূত্রের বরাতে জানিয়েছে, পিট অনেকদিন ধরেই জোলিকে একটি প্রাইভেট জেট উপহার দিতে চাইছিলেন। যেন জোলি চাইলেই পিটের সঙ্গে দেখা করতে আসতে পারেন।

সূত্রটি আরও জানিয়েছে, পিট জোলিকে কোনো একটি বিমান পছন্দ করতে বলেন কিনে দেওয়ার জন্য। আর জোলি সবসময় চাইতেন একটি জেট বিমানে চড়ে সাগরের উপর দিয়ে উড়তে, তাই তিনি এটি পছন্দ করেছেন।

তারকা জুটি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির রয়েছে ছয় সন্তান।