২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনিফারের গোড়ালি ভেঙেছেন জাস্টিন!

জেনিফার অ্যানিস্টনের পায়ের গোড়ালি ভেঙেছেন জাস্টিন থেরক্স।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 06:11 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

হলিউডি অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের গোড়ালি ভেঙে দিয়েছেন তার বাগদত্ত অভিনেতা জাস্টিন থেরক্স। জেনিফার নিজেই এ তথ্য জানিয়েছেন। খবর  ‘ই!’ নিউজের।

জেনিফার সম্প্রতি তার নতুন সিনেমা ‘উই আর দ্য মিলারস’-এর নিউ ইয়র্ক প্রিমিয়ারে খবরটি জানান। তিনি বলেন, “আমার গোড়ালি ভেঙে গেছে। আমার প্রিয় বাগদত্ত তার বড় বড় পায়ে বড় বড় বুট জুতো পরেন, আর সেই জুতো পায়ে দিয়ে তিনি আমার পায়ের উপর দাঁড়িয়ে পড়েছিলেন। তখনই আমার গোড়ালি ভেঙে যায়, আমি পুরো বিষয়টি পরিষ্কারভাবে অনুভব করেছিলাম।”

 ২০১১ সালের মে মাসে প্রেম শুরু করেন এই হলিউডি তারকা জুটি। ২০১২ সালের অগাস্টে বাগদান সম্পন্ন করেন তারা।