২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার ওয়ারসে গসলিং

স্টার ওয়ারসের নতুন সিনেমায় অভিনয় করবেন রায়ান গসলিং।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 03:27 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

সায়েন্স ফিকশন মুভি সিরিজ ‘স্টার ওয়ারস’-এর এবারের পর্বে অভিনয় করবেন হলিউডি অভিনেতা রায়ান গসলিং। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

দ্য ডেইলি এক্সপ্রেস এক সূত্রের বরাতে জানিয়েছে, ‘স্টার ওয়ারস’-এর নতুন পর্ব ‘স্টার ওয়ারস এপিসোড সেভেন’ সিনেমায় রায়ান অভিনয় করবেন লুক স্কাইওয়াকারের পুত্রের চরিত্রে। সিনেমাটিতে আরও অভিনয় করবেন মার্ক হ্যামিল, ক্যারি ফিশার এবং হ্যারিসন ফোর্ড।

তবে রায়ানের প্রতিনিধি নিউ ইয়র্ক ডেইলি নিউজকে বলেছেন এটি স্রেফ গুজব।

এদিকে রায়ান গসলিং বর্তমানে ব্যস্ত আছেন তার প্রথম পরিচালিত সিনেমা ‘হাও টু ক্যাচ এ মনস্টার’-এর কাজে।