২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে ‘ভাগ মিলখা ভাগ’

মুক্তির দুই সপ্তাহ পরেও জনপ্রিয়তার শীর্ষে ‘ভাগ মিলখা ভাগ’।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 03:22 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

মুক্তির দুই সপ্তাহ পরেও বক্স অফিসে শীর্ষ অবস্থান ধরে রেখেছে মিলখা সিংয়ের জীবনীভিত্তিক সিনেমা ‘ভাগ মিলখা ভাগ’। বক্স অফিসে নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোকে পিছনে ফেলে এখনও হাউজফুল রয়েছে ‘ভাগ মিলখা ভাগ’। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

২৬ জুলাই মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাজাতে রাহো’, ‘নাসা’, ‘ইশক’, ‘লাভ ইউ সোনিও’-এর পাশাপাশি হলিউডি সিনেমা ‘উলভারিন’-কেও তোপের মুখে ফেলেছে ১২ জুলাই মুক্তিপ্রাপ্ত ‘ভাগ মিলখা ভাগ’।

ফারহান আখতার অভিনীত সিনেমাটিকে সুপারহিট বলে ঘোষণা করেছেন চলচ্চিত্র-বাণিজ্য বিশারদ তরুণ আদর্শ। তিনি টুইটারে পোস্ট করেন, “মুক্তির দ্বিতীয় সপ্তাহে ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমাটি আয় করেছে ২৬ কোটি রুপিরও বেশি। দুই সপ্তাহে এর মোট আয় সাড়ে ৭৯ কোটিরও বেশি।”

রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত সিনেমাটিকে মহারাষ্ট্র, দিল্লি এবং গোয়ায় করমুক্ত বলে ঘোষণা করা হয়েছে।