২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও শাহরুখ-ক্যাট

ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় আবারও শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধবেন ক্যাটরিনা কাইফ।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 05:45 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

‘যাব তাক হ্যায় জান’-এর পর আরও একবার একত্রে কাজ করার জন্য জুটিবদ্ধ হলেন বলিউডি অভিনেতা শাহরুখ খান এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় একত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা। খবর জি মিডিয়া ব্যুরোর।

‘হ্যাপি নিউ ইয়ার’-এর কেন্দ্রীয় চরিত্রে শাহরুখ অভিনয় করছেন, সে খবর সকলেরই জানা। তবে তার সঙ্গে কোন অভিনেত্রী জুটি বাঁধবেন সে বিষয়ে নিশ্চিতভাবে এতদিন জানানো হয়নি কিছুই। কিছুদিন আগে গুজব শোনা গিয়েছিল কেন্দ্রীয় নারীচরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়–কোন। তবে ক্যাটের ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিং পিছিয়ে যাওয়ায় সুযোগটি চলে আসে তার দখলে।

শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমাটি মুক্তি পেলেই ফারাহ দুবাইয়ে তার সিনেমার শুটিং শুরু করবেন বলে জানা গেছে। সিনেমাতে আরও অভিনয় করবেন অভিষেক বচ্চন এবং বোমান ইরানি। মালায়াম অভিনেতা পৃথিবীরাজ সুকুমারানও থাকছেন সিনেমাটিতে।