২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দিস ইজ আস’-এ নেই টেইলর

ওয়ান ডিরেকশন ব্যান্ড নিয়ে নির্মিতব্য সিনেমা ‘দিস ইজ আস’-এ থাকছেন না টেইলর সুইফট।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 05:36 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

হলিউডি পরিচালক মর্গান সুপারলক জানিয়েছেন, পপ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’ নিয়ে নির্মিতব্য সিনেমা ‘দিস ইজ আস’-এ অভিনয় করছেন না পপশিল্পী টেইলর সুইফট। খবর ব্যাং শোবিজের।

ওয়ান ডিরেকশন ব্যান্ডের সদস্য হ্যারি স্টাইলের সঙ্গে কিছুদিন ধরে ডেট করছিলেন ২৩ বছর বয়সী টেইলর। তবে সিনেমাটির শুটিং শুরু হওয়ার আগেই তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। আর তাই ‘দিস ইজ আস’-এ অভিনয় থেকে পিছিয়ে যান তিনি।

এ বিষয়ে সিনেমাটির পরিচালক মর্গান বলেন, “তাদের মধ্যে কিছু সমস্যা চলছিল। তাদের সম্পর্কের বিষয়ে অনেক ধরনের গুজব ছড়ানো হয়েছিল। আমরা জানুয়ারি মাসে যখন সিনেমার শুটিং শুরু করি তখন তাদের সম্পর্ক ভেঙে যায়।”

সিনেমাটিতে হ্যারি এবং টেইলরের প্রেমের গল্প তুলে ধরা হবে না। বরং ব্যান্ডটির সদস্যদের ব্যক্তিগত জীবনের কাহিনি তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রযোজক বেন উইনস্টোন। কারণ তিনি মনে করেন তাদের কাহিনি নিয়ে অনেক বেশি চমকপ্রদ সিনেমা নির্মাণ সম্ভব, যা কোনো চিত্রনাট্যকার রচনা করতে পারবেন না।