ম্যাজিক মাইক নিয়ে মঞ্চে শ্যানিং
এবার মঞ্চে ম্যাজিক মাইক চরিত্রে অভিনয় করবেন শ্যানিং ট্যাটাম।
হলিউডি অভিনেতা শ্যানিং ট্যাটাম তার সিনেমা ‘ম্যাজিক মাইক’ নিয়ে এবার আসবেন ব্রডওয়ে মঞ্চে। ব্রডওয়ে মিউজিক্যাল ধাঁচের এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে থাকবেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
সম্প্রতি শ্যানিং তার ওয়েবসাইটে বলেছেন, “আপনারা জানতেন এই সিনেমাটির একটি সিকুয়াল বের হবে, কিন্তু এবার আপনারা সিনেমাটির একটি ব্রডওয়ে মিউজিক্যালও দেখতে পাবেন খুব শিগগিরই।”
‘ম্যাজিক মাইক’ মূলত একটি কমেডি-ড্রামা ধাঁচের সিনেমা। যেখানে দেখা যায় একজন পুরুষ স্ট্রিপার আরেকজন নতুন স্ট্রিপারকে তাদের পেশার বিভিন্ন কায়দা শিখিয়ে দেয়।
