টিভি ছাড়ছেন কিম?
‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ানস’ অনুষ্ঠানে আর থাকতে চান না কিম কার্ডাশিয়ান।
রিয়ালিটি টিভি তারকা কিম কার্ডাশিয়ান এবং তার মা ক্রিস জেনার তাদের অনুষ্ঠান ‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ানস’ ছাড়তে চাইছেন বলে জানা গেছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
ফিমেলফার্স্ট ইউকে জানিয়েছে, অনুষ্ঠানটি সফলভাবেই শেষ করতে চান কিম এবং তার মা। তারা চাচ্ছেন না অনুষ্ঠানটি আর বাড়ানো হোক।
এক সূত্র জানিয়েছে, কিম ও তার মা দুজনেই চাচ্ছেন অনুষ্ঠানটি সফলভাবে শেষ হোক, এমন একটি পর্যায়ে যেন দর্শকরা আরও দেখতে চায়। তারা অনুষ্ঠানটি আরও কয়েকটি সেশনের মাধ্যমে বাড়িয়ে পরবর্তীতে মানুষের আগ্রহ হারাতে চান না।
সূত্রটি আরও জানিয়েছে, তারা এখন জীবনের পথে এগিয়ে যাচ্ছেন। এবার নতুন কিছু করতে চান তারা।
