২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯ম সিসিএম কার্যক্রম শুরু

সিসিএম-এর পুরস্কারের কার্যক্রমে মোট ১৬টি ক্যাটাগরিতে প্রদান করা হবে অ্যাওয়ার্ড।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 05:56 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

অ্যালবাম জমা নেওয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে নবম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস কার্যক্রম। মিউজিক অ্যাওয়ার্ডস্কে মোট তিনটি ধাপে বিভক্ত করা হয়েছে। ধাপগুলো হল : প্রাথমিক পর্বের বাছাই, দ্বিতীয় পর্বের বাছাই এবং চূড়ান্ত বাছাই।

প্রাথমিক বাছাইয়ের জন্য শিল্পীদের কাছে ব্যক্তিগতভাবে এবং অডিও ক্যাসেট, অডিও সিডি ও ভিসিডি প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর কাছে ২০১২ সালে রিলিজ করা গ্রহণযোগ্য অ্যালবাম চেয়ে চিঠি পাঠানোর মধ্য দিয়ে অ্যাওয়ার্ডসের মূল কার্যক্রম শুরু হচ্ছে ২৬ জুলাই থেকে।

রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকগীতি, আধুনিক গান, উচ্চাঙ্গসংগীত (যন্ত্র), উচ্চাঙ্গসংগীত (কণ্ঠ), ছায়াছবির গান, ব্যান্ডসংগীত, আন্ডারগ্রাউন্ড ব্যান্ড, গীতিকার, নবাগত গায়ক-গায়িকা, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, কাভার ডিজাইন, মিউজিক ডিরেক্টর, মিউজিক ভিডিও ও আজীবন সম্মাননাসহ মোট ১৬টি ক্যাটাগরিতে প্রদান করা হবে এই অ্যাওয়ার্ড।

এ বছর দেশের ৬টি রেডিও স্টেশন (রেডিও টুডে, রেডিও আমার, এবিসি রেডিও, ঢাকা এফএম, পিপলস রেডিও, রেডিও স্বাধীন) পপুলার চয়েস ক্যাটাগরির বিচারকার্য পরিচালনা করবে। ৫টি ক্যাটাগরিতে নির্বাচিতকে প্রদান করা হবে পপুলার অ্যাওয়ার্ডস।

ক্যাটাগরিগুলো হল : ব্যান্ডসংগীত, আধুনিক সংগীত, সিনেমার গান, নতুন/ডেব্যু গান এবং ফিউশন। এ ক্ষেত্রে ক্যাটাগরিগুলোতে প্রাপ্ত ভোটের ভিত্তিতে (এসএমএস, অনলাইন ভোটিং , রেডিও স্টেশনে গৃহীত ভোটের মাধ্যমে) বিজয়ী নির্বাচিত হবে।