করমুক্ত ‘ভাগ মিলখা ভাগ’
দিল্লিতে কর থেকে রেহাই পেল ‘ভাগ মিলখা ভাগ’।
ভারতের মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের পর এবার দিল্লিতে করমুক্ত করা হল রাকেশ ওমপ্রকাশ মেহরার সিনেমা ‘ভাগ মিলখা ভাগ’কে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
মঙ্গলবার ২৩ জুলাই সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত সিনেমাটি দেখেন এবং সিনেমাটিকে বিনোদন কর থেকে রেহাই দেওয়ার ঘোষণা দেন।
এক সূত্র জানিয়েছে, শীলা দীক্ষিত সিনেমাটি দেখে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। এরপর তিনি একটি ফোন করে সিনেমাটিতে তখনই করমুক্ত করতে নির্দেশ দেন।
এ ব্যাপারে রাকেশ ওমপ্রকাশ মেহরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমি আর কী বলতে পারি? প্রথমে মহারাষ্ট্র, এরপর মধ্যপ্রদেশ আর এখন দিল্লিতে সিনেমাটিকে এই সুবিধা দেওয়া হল। মিলখা সিংয়ের জীবন সবাইকে এত প্রভাবিত করেছে বলে আমি খুবই আনন্দিত।”
