২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিমের অনুপ্রেরণা বিয়োন্সি

ওজন কমাতে কিম কার্ডাশিয়ানের অনুপ্রেরণা বিয়োন্সি নোলস

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 05:25 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

অতিরিক্ত ওজন দ্রুত কমিয়ে ফেলতে চান রিয়ালিটি টিভি তারকা কিম কার্ডাশিয়ান, আর এই ব্যাপারে গায়িকা বিয়োন্সি নোলসকে নিজের অনুপ্রেরণা মনে করছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

কন্যা নর্থ ওয়েস্ট ভূমিষ্ঠ হওয়ার পর এবার খুব তাড়াতাড়ি নিজের অতিরিক্ত ওজন কমিয়ে আগের ফিগার পেতে চাইছেন কিম। আর এর জন্য তিনি বিয়োন্সির পথ অনুসরণ করতে চান।

এক সূত্রের বরাতে কন্টাক্টমিউজিক জানিয়েছে, কিম তার ওজন না কমানো পর্যন্ত বাড়ি ছেড়ে বের হবেন না। তবে এত তাড়াতাড়ি ওজন কমান সম্ভব নয় তার পক্ষে। এ কারণে কিম যথেষ্ট হতাশ হয়ে পড়েছেন এবং ব্যায়াম করছেন না। আর তাই তিনি এখন বিয়োন্সির সাহায্য নিতে চাইছেন।

২০১২-এর জানুয়ারিতে কন্যা ব্লু আইভির জন্মের পর খুব কম সময়ের মধ্যে আগের ফিগারে ফিরে এসেছিলেন গায়িকা বিয়োন্সি নোলস।