ধারাবাহিক তুষারপাত
আব্দুন নূর তুষারের উপস্থাপনায় পাঁচপর্বের ধারাবাহিক অনুষ্ঠান ‘তুষারপাত’।
ঈদের জন্য নির্মিত হচ্ছে আব্দুন নূর তুষারের উপস্থাপনায় পাঁচপর্বের ধারাবাহিক সেলিব্রিটি শো ‘তুষারপাত’। সোহেল রানার প্রযোজনায় অনুষ্ঠানটি নির্মাণ করছে গাজীটিভি।
এ বিষয়ে তুষার গ্লিটজকে বলেন, “একই নামে রেডিও ঢাকা এফ এম-এর একটি অনুষ্ঠান উপস্থাপনা করি আমি। অনুষ্ঠানটি বিষয়ভিত্তিক আড্ডা ও গানের।”
তিনি আরও বলেন, “টিভি দর্শকদের জন্য নির্মিত অনুষ্ঠানে কে কে থাকবেন, সে বিষয়ে টিভি কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।”
ঈদ উপলক্ষে অন্য একটি চ্যানেলে একই ধরনের আরও একটি অনুষ্ঠান নির্মাণের আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।
