শুকিয়ে গেছেন ড্যানিয়েল
মঞ্চ নাটকের চরিত্রের খাতিরে ওজন কমিয়ে শুকিয়ে গেছেন ড্যানিয়েল র্যাডক্লিফ।
হলিউডি অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ, মঞ্চ নাটকে চরিত্রের খাতিরে ওজন কমিয়ে একেবারেই শুকিয়ে গেছেন। নাটকে তিনি ১৭ বছরের একজন এতিম ছেলের চরিত্রে অভিনয় করেছেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
ইউএস ম্যাগাজিনের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ১৮ জুলাই নোয়েল কাওয়ার্ড থিয়েটারের বাইরে ২৩ বছর বয়সী ওই অভিনেতাকে দেখা যায়। তাকে খুবই শুকনো, ক্লান্ত এবং ফ্যাকাসে দেখাচ্ছিল। তার মুখপাত্র জানিয়েছেন, মার্টি ম্যাকডোনাহর নাটক ‘দি ক্রিপল অফ ইনিশম্যান’ সম্প্রতি নোয়েল কাওয়ার্ড থিয়েটারে মঞ্চস্থ হয়েছে।
র্যাডক্লিফ যে চরিত্রটিতে অভিনয় করেছিলেন সেটি খুবই জনপ্রিয়। নাটকের পর সকলকে অটোগ্রাফ দিতে এবং ছবি তুলতেই ব্যস্ত ছিলেন তিনি।
