২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাচলেন অপি

একক নৃত্যানুষ্ঠানে অংশ নিচ্ছেন অভিনেত্রী অপি করিম। অনুষ্ঠানটির নাম ‘তুমি রবে নীরবে’।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 04:13 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

ঈদের একক নৃত্যানুষ্ঠানে অংশ নিচ্ছেন অভিনেত্রী অপি করিম। অনুষ্ঠানটির নাম ‘তুমি রবে নীরবে’।

এ বিষয়ে অপি করিম বলেন, “এখন অভিনয়টা করা হচ্ছে না। তবে এখনও নাচের চর্চা করছি। তাছাড়া ঈদের অনুষ্ঠান হিসেবে দর্শকদের বাড়তি আনন্দ দিতেই কাজটি করলাম। এতে কোরিওগ্রাফি বেশ ভালো হয়েছে।  দর্শকরা ভিন্ন কিছু দেখতে পাবেন।”

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব। এ বিষয়ে বিপ্লব বলেন, “এরই মধ্যে আমরা অনুষ্ঠানের শুটিং শেষ করেছি। বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে সেট তৈরি করে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে।”

তিনি জানান, অপি করিম পাঁচটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন। সেগুলো হল ‘তুমি রবে নীরবে’, ‘বাঁশি শুনে’, ‘বৈশাখেতে রঙ্গ’, ‘নাচের তালে’, ‘প্রজাপতিটা যখন তখন’।

ঈদুল ফিতরের ২য় দিন রাত ৯টা ৪০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে এ অনুষ্ঠান।