২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ মনোজ কুমার

পিত্তথলিতে ব্যথার কারণে সিনিয়র অভিনেতা মনোজ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 04:11 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

বলিউডি সিনিয়র অভিনেতা মনোজ কুমার ভারতের আন্ধেরির এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পিত্তথলিতে ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানায়, দুদিন ধরে আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসায় দ্রুত সেরে উঠছেন তিনি। শীঘ্রই বাড়ি ফিরতে পারবেন বলেও জানিয়েছে মাধ্যমটি।