২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবার্টের নতুন প্রেম

চুটিয়ে প্রেম করছেন রবার্ট প্যাটিনসন এবং রাইলি কিওহ।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 04:07 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

এলভিস প্রিসলির নাতনি অভিনেত্রী রাইলি কিওহর সঙ্গে প্রেম করছেন হলিউডি অভিনেতা রবার্ট প্যাটিনসন। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, নতুন প্রেমিকার সঙ্গে বেশ ভালোই সময় কাটাচ্ছেন রবার্ট।

সাবেক প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে পাকাপাকি বিচ্ছেদের পর থেকে রাইলির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লেও বিষয়টি এখনও গোপন রাখতে চাইছেন ২৭ বছর বয়সী রবার্ট।

ফিমেলফার্স্ট ইউকে এক সূত্রের বরাতে জানিয়েছে, “রবার্ট এবং রাইলি খুবই ভালো সময় কাটাচ্ছেন, যদিও এখনও তারা একে অপরকে খুব কম চেনেন। তাদের মধ্যে অন্যরকম একটি আকর্ষণ রয়েছে।”

সূত্রটি আরও জানিয়েছে, “রবার্ট মনে করেন রাইলি যথেষ্ট ধীরস্থির এবং তিনি খ্যাতির পেছনে ছোটেন না। রাইলির এই বিষয়টি রবার্ট খুবই পছন্দ করেন।”

জানা গেছে, রবার্টের বাড়িতে সাধারণ কাজকর্ম এবং গল্পগুজব করে সময় কাটাচ্ছেন তারা।