২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে কেইট

প্রথম সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন রাজবধূ কেইট মিডলটন। আর তার সন্তান জন্মের মধ্য দিয়ে শেষ হতে চলেছে ব্রিটিশ রাজপরিবারের তৃতীয় উত্তরসূরী এবং রাজদম্পতি প্রিন্স উইলিয়াম এবং কেইট মিডলটনের প্রথম সন্তানের আগমনের প্রতীক্ষা। খবর কন্টাক্টমিউজিকের ।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 03:14 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার প্রসব বেদনা নিয়ে লন্ডনের সেইন্ট মেরিস হসপিটালে ভর্তি হন কেইট। এ ব্যাপারে রাজপরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, “মহামান্য ডাচেস অফ কেমব্রিজ প্রসব বেদনা নিয়ে লন্ডনের পেডিংটনের সেইন্ট মেরিস হসপিটালে ভর্তি হয়েছেন।”

জানা গেছে, হাসপাতালটির ‘লিনডো উইং’ বিভাগে সন্তানের জন্ম দেবেন কেইট। এখানেই  প্রয়াত রাজকুমারী ডায়ানা তার প্রথম সন্তান প্রিন্স উইলিয়ামের জন্ম দিয়েছিলেন।

২০১২ এর ডিসেম্বরে প্রথমবারের মতো প্রকাশ পায় ব্রিটিশ রাজবধূ কেইট মিটলটনের সন্তানসম্ভবা হওয়ার খবর। তখন রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিলো চলতি বছরের জুলাই-এ সন্তানের জন্ম দেবেন তিনি।