২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় সিনেমার রিমেক পাকিস্তানে

মহেশ ভাটের ‘আর্থ’ সিনেমার রিমেকের পরিকল্পনা করছেন পাকিস্তানি পরিচালক শান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 04:13 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

পাকিস্তানি অভিনেতা এবং পরিচালক শান বলিউডি সিনেমা রিমেকের পরিকল্পনা করছেন। তার পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে বলিউডি পরিচালক মহেশ ভাটের ‘আর্থ’ সিনেমাটি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

শান যদি বলিউডি সিনেমাটি রিমেক করেন তবে ওটিই হবে পাকিস্তানে চিত্রায়িত প্রথম ভারতীয়-পাকিস্তানি সিনেমা। ভাট বলেন, “আমাকে ফোন দিয়ে সিনেমাটি রিমেকের অনুমতি চেয়েছিলেন শান। পরে আমি বিষয়টি প্রযোজক কুলজিৎ পালকে জানাই।”

রিমেক সিনেমাটির চিত্রনাট্য লিখবেন শাগুফতা রফিক। তিনি বলেন, “সিনেমাটির শুটিং পাকিস্তানে হবে। আর সেখানে ওই দেশের অভিনয়শিল্পীরাই অভিনয় করবেন। চিত্রনাট্য ও সিনেমাটির অভিনয় শিল্পী বাছাইয়ের বিষয়টি দেখব আমি।”

কয়েকদিনের মধ্যেই পাকিস্তানে যাবেন শাগুফতা। তবে পাাকিস্তানি অভিনয়শিল্পীদের পাশাপাশি বলিউডি অভিনেতা অভিনেত্রীরাও থাকবেন সিনেমাতে, এমনটাই জানিয়েছেন তিনি।