‘সামনে তাকাও’ প্রকাশিত
জি-সিরিজ থেকে প্রকাশিত হল খালেদ হামিদ চৌধুরীর অ্যালবাম ‘সামনে তাকাও’।
প্রকাশিত হল বাংলা ও জনপ্রিয় ইংরেজি গানের সমন্বয়ে খালেদ হামিদ চৌধুরীর প্রথম একক অ্যালবাম ‘সামনে তাকাও’। অ্যালবামে মোট ১২টি গান রয়েছে, ছয়টি বাংলা এবং ছয়টি জনপ্রিয় ইংরেজি গান। এটি প্রকাশ করেছে জি-সিরিজ।
বাংলা ছয়টি গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী এবং জনপ্রিয় ইংরেজি ছয়টি গান ট্রিবিউট (কাভার) করেছেন আসাদ ।
২০ জুলাই শনিবার রাজধানীর একটি রেস্তোরায় অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয় । অ্যালবামের মোড়ক উন্মোচন করেন ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু এবং দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ প্রমুখ।
খালেদ হামিদ চৌধুরী এর আগে ২০০৪ সালের ‘স্ম্যাক’ নামের হেভি মেটাল ব্যান্ড গড়ে তোলেন। ২০০৫ সালে ব্যান্ডটিকে পুনর্গঠন করে ‘সেতার’ নাম দেওয়া হয়। ২০০৭ সালে দলটি ‘উৎসর্গ’ নামের একটি অ্যালবাম প্রকাশ করে। এরপরে ২০০৯ সালের শেষের দিকে সেতার স্বনামে দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করে।
