২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও শাহরুখ-দীপিকা

রজনীকান্তকে সম্মান প্রদর্শনে একটি গানে জুটি বাঁধবেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 03:18 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

তামিল অভিনেতা রজনীকান্তকে সম্মান প্রদর্শনে একটি বিশেষ গানের ভিডিওতে কাজ করবেন বলিউডি অভিনেতা শাহরুখ খান এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

থালাইভার ট্রিবিউট (লুঙ্গি ডান্স) টাইটেলের গানটি কম্পোজ করেছেন ও কণ্ঠ দিয়েছেন ভারতীয় র‌্যাপার হানি সিং। শাহরুখ তার পরবর্তী সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’-এর প্রচারণায় ব্যস্ত থাকলেও ওই গানটির জন্য সময় বের করে নিয়েছেন। কারণ তিনি ‘গ্লোবাল কালচারাল আইকন’ রজনীকান্তের একজন বড় ভক্ত।

শাহরুখ বলেন, “এমন কেউ নেই যে রজনীকান্তকে পছন্দ করে না। ভূষণ কুমার এবং হানি সিংয়ের সঙ্গে আমার দেখা হলে তারা আমাকে গানটি শোনান। আমি সেরা একজন অভিনেতাকে সম্মান দেখানোর এই সুযোগটি হারাতে চাইছিলাম না। আমার অনুরোধে দীপিকাও গানটিতে কাজ করতে রাজি হয়ে যায়।”

গানটির কোরিওগ্রাফি করেছেন চিন্নি প্রকাশ।