২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে স্পেশাল ইত্যাদি

পাঁচ হাজার দর্শকের উপস্থিতিতে ‘স্পেশাল ইত্যাদি’র ধারণ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 03:14 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

বরাবরের মতো বিটিভির এবারের ঈদ অনুষ্ঠানমালার জন্য তৈরি হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। কেয়া কসমেটিকস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

এবারের ঈদ ‘ইত্যাদি’তে দেখা যাবে ৪ মিনিটে শতাধিক পর্বের কিছু সিরিয়ালের মূল অংশ। যা দেখলে সিরিয়ালের কাহিনি, বক্তব্য এবং উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আর এই পর্বে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী, মুনমুন, রুনা খান, আরফান, স্বাগতা, ইমন ও নিপুণ। সঙ্গে ছিলেন একদল নৃত্যশিল্পী।

ফাগুন অডিও ভিশনের পক্ষে গাজী কিবরিয়া মিথুন বলেন, “এই পর্বটি এবারের ঈদের ইত্যাদির অন্যতম আকর্ষণীয় একটি পর্ব হবে। ৪ জুলাই প্রায় ৫ হাজার দর্শকের উপস্থিতিতে এই পর্বটির ধারণ সম্পন্ন হয়।”