২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাবালির টিভি প্রিমিয়ার

জয়া আহসান অভিনীত চোরাবালির টিভি প্রিমিয়ার হবে ঈদে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 03:06 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

এবারের ঈদে টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত প্রথম চলচ্চিত্র চোরাবালির। এতে অভিনয় করেছেন জয়া আহসান ও কলকাতার চলচ্চিত্রাভিনেতা ইন্দ্রনীল। আরও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, সোহেল রানা, শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, পিয়া, হুমায়ূন সাধু প্রমুখ।

কুল নিবেদিত, মাছরাঙা প্রোডাকশনস লিমিটেড ও স্ক্রিন হাউস এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটি ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় মাছারাঙায় ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টা ৪০ মিনিটে প্রচারিত হবে বলে জানিয়েছে চ্যানেলটির অনুষ্ঠান বিভাগ।

এর আগে সিনেমাটি ২০১২ সালের ২১ ডিসেম্বর সারাদেশে মুক্তি পায়।