শাহরুখের সঙ্গে হানি সিং
শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার প্রমোশনাল ট্র্যাকে সুরারোপ ও কণ্ঠ দিয়েছেন হানি সিং।
বলিউডি অভিনেতা শাহরুখ খানের মুক্তিপ্রতিক্ষীত সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’-এর প্রমোশনাল ট্র্যাকে কাজ করেছেন ভারতীয় র্যাপার হানি সিং। গানটির সুরারোপ করার পাশাপাশি এতে কণ্ঠও দিয়েছেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
হানি সিং ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার একটি গান কম্পোজ করছেন, এমন তথ্য আগেই জানা গিয়েছিল। তবে, সিনেমাটির পরিচালক বিশাল দাদলানি এ তথ্যকে ভিত্তিহীন দাবি করে একটি মাইক্রোব্লগিং সাইটে লিখেছিলেন, “হানি সিং তার সিনেমার কোনো গানই গাইছেন না। বরং শাহরুখের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছেন হানি।”
যদিও এমন পোস্টের বিপরীতে হানি কোনো মন্তব্য করেননি। গানটি চলতি মাসের ১৫ তারিখ মুম্বাইয়ে শুট করা হয়েছে।
