সালমানের দুই রূপ
রিয়েলিটি টিভি শো ‘বিগ বস’-এর প্রচারণায় দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন সালমান খান।
রিয়েলিটি টিভি শো ‘বিগ বস’-এর মঞ্চে এবার দ্বৈত ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলিউডি অভিনেতা সালমান খানকে। শোটির প্রচারণায় এই অভিনয় করেছেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
‘বিগ বস’ শোয়ের প্রোমোর জন্য দুই রূপে শুটিং করবেন সালমান। এক দিকে দেখা যাবে ভদ্র সালমানকে, অন্যদিকে তিনি অভিনয় করবেন রাস্তার বখাটে মাস্তান রূপে।
এক সূত্রে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই নিয়ে চতুর্থবার ‘বিগ বস’ শো উপস্থাপনা করতে যাচ্ছেন সালমান। আর তাই কিছুটা ভিন্ন মাত্রা যোগ করতেই দুই রূপে মঞ্চে উঠবেন তিনি।
গতবারের তুলনায় কিছুটা আগেই এবছর প্রচার শুরু হবে শোটির। অক্টোবরের বদলে সেপ্টেম্বরে প্রচার শুরু হবে। এখন পর্যন্ত শোটিতে কে কে থাকছেন তা নিশ্চিত করে জানা যায়নি। তবে একজন ক্রিকেটার থাকছেন, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
