২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও রাকেশের সিনেমায় সোনম

রাকেশ ওমপ্রকাশ মেহেরার পরবর্তী পৌরাণিক থ্রিলারে অভিনয় করবেন সোনম কাপুর।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 03:37 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

বলিউডি পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহেরার পরবর্তী সিনেমায় অভিনয় করবেন বলিউডি অভিনেত্রী সোনম কাপুর। জানা গেছে পৌরাণিক কাহিনি অবলম্বনে একটি থ্রিলার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রাকেশ। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

রাকেশের ‘মির্জা সাহেবান’ সিনেমায় সোনম অভিনয় করবেন, এমন গুজব শোনা গিয়েছিল কিছুদিন আগে। তিনি বর্তমানে অন্য একটি সিনেমা ‘রাজা অর কৃষ্ণ কি বাঁসুরি’-র কাজ করছেন। আর সোনম ওই সিনেমাতেই অভিনয় করবেন বলে জানা গেছে।

সোনম এ বিষয়ে বলেন, “আমি রাকেশের সঙ্গে আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছি। তবে সেটি ‘মির্জা সাহেবান’ নয়।”

পুরাণের কাহিনি থেকে অনুপ্রেরণা নিয়ে ১৯২০ সালের প্রেক্ষাপটে নির্মিতব্য সিনেমাটি ইংরেজি এবং হিন্দি দুটি ভাষায় করা হবে। হিন্দি ভাষার সিনেমাটির নাম ‘রাজা অর কৃষ্ণ কি বাঁসুরি’। সোনম এর আগে রাকেশের সঙ্গে ‘দিল্লি সিক্স’ এবং ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমায় অভিনয় করেছেন।