অ্যাসাঞ্জের ভূমিকায় খাম্বারব্যাচ
ব্রিটিশ টিভি অভিনেতা বেনেডিক্ট খাম্বারব্যাচকে এবার চলচ্চিত্রে দেখা যাবে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ভূমিকায়। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
এর আগে বেনেডিক্ট একটি ম্যাগাজিনকে বলেছিলেন, তাকে নিজের জীবনীমূলক সিনেমায় অভিনয় না করার পরামর্শ দিয়েছিলেন জুলিয়ান। কিন্তু এরপরও চরিত্রটিতে অভিনয় করেছেন বেনেডিক্ট। তার ধারণা, তিনি যদি প্রস্তাবটি ফিরিয়ে দিতেন তবে অন্য কেউ ঠিকই কাজটি করত।
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের জীবনীমূলক সিনেমা ‘দ্য ফিফথ স্টেট’-এর ট্রেইলার প্রকাশিত হয়েছে ১৭ জুলাই। সিনেমাটি মুক্তি পাবে ১১ অক্টোবর।
