২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গান মজিদ’ চরিত্রে চঞ্চল

ঈদের নাটক ‘গান মজিদ’-এর নামভূমিকায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। একুশে টেলিভিশনের প্রযোজনায় নির্মিতব্য নাটকটি লিখেছেন বৃন্দাবন দাস। পরিচালনা করছেন দীপু হাজরা। এতে আরও অভিনয় করছেন নওশীন, শাহানাজ খুশি, তারিক স্বপন, মাসুদ রানা মিঠু প্রমুখ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 08:05 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

এ বিষয়ে দীপু হাজরা বলেন, “এটি আমার পরিচালিত চৌদ্দতম নাটক। আমার নাটকগুলোতে সচরাচর কাহিনির মধ্য দিয়ে সমাজের অসঙ্গতি তুলে আনার প্রয়াস থাকে। এবারও সেই পথেই হাঁটছি। এই নাটক থেকে দর্শক বিনোদন পাবেন।”

দীপু আরও বলেন, “আশুলিয়ায় ৩০ ও ৩১ জুলাই নাটকটির শুটিং করব। এরই মধ্যে অভিনয় শিল্পীদের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে।”

নাটকটিতে দেখা যাবে, গ্রামের যুবক মজিদ একজন দর্জি। মুখে সবসময় গান লেগেই থাকে তার। এ কারণে তার নাম হয়ে গেছে গান মজিদ। যদিও সব গানই সে একই সুরে গেয়ে থাকে। তবে সে মনে করে খুব ভালো তার কণ্ঠ। গ্রামেরই মেয়ে বিউটি খুব সংস্কৃতিমনা। আর সে কারণে এলাকার ছাত্রছাত্রীদের নানা রকম সংস্কৃতিক কর্মকা-ে তালিম দিয়ে থাকে সে।

এবারে ঈদে নাটকটি ইটিভিতে প্রচারিত হবে।